Icchedana 2026 | Cossipore Swopoth - Annual Program | Republic Day Special
Event Description
#একঝাঁক_ইচ্ছে_ডানা
#যাদের_আজ_উড়তে_মানা
#মিলবেই_তাদের_অবাধ_স্বাধীনতা...
৭৭তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আগামী ২৫ ও ২৬ জানুয়ারি ২০২৬ ( রবিবার ও সোমবার ) শারদীয়া চ্যারিটেবল ট্রাস্ট ও কাশীপুর স্বপথের যৌথ উদ্যোগে কাশীপুর স্বপথের বার্ষিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
এই উপলক্ষে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার পাশাপাশি ২৬ জানুয়ারি সকালে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে শিশুদের নিয়ে একটি অঙ্কন শিবির। শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশের লক্ষ্যে রং, তুলি ও কাগজের মাধ্যমে তাদের শিল্পীসত্তার প্রকাশ ঘটানোর এই উদ্যোগের নাম “ইচ্ছেডানা”। “ইচ্ছেডানা”-কে কেন্দ্র করেই এ বছর প্রজাতন্ত্র দিবস উদযাপন করা হচ্ছে এক অভিনব ও অর্থবহ রূপে।
এদিন সন্ধ্যায় আয়োজন করা হয়েছে একটি মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এই মানবিক ও শিক্ষামূলক অনুষ্ঠানে আপনাদের সকলের উপস্থিতি আন্তরিকভাবে কাম্য। শিশুদের প্রতিভা বিকাশে আপনাদের উপস্থিতি ও উৎসাহ তাদের কাছে এক বড় অনুপ্রেরণা হয়ে উঠবে।
প্রজাতন্ত্র দিবসের তাৎপর্যকে সম্মান জানিয়ে এই সুন্দর উদ্যোগে আপনাদের উপস্থিতি ও সহযোগিতা বিনীতভাবে প্রার্থনা করা হচ্ছে।
SARODIYA - শারদীয়া...
8013571298
9903345753
Please Come and Join with Sarodiya, Any donation for SARODIYA will be accepted thankfully.
** Please note that cheques will be in favour of SARODIYA.
** Bank details for online transfer: A/C name: SARODIYA.
Bandhan Bank, Gariahat Branch, Kolkata.
Account No – 50220034483417
IFS code – BDBL0001346
** Bank details for online transfer: A/C name: SARODIYA
Kotak Mahindra Bank, H. B. Sarani (N.S.Road) Branch, Kolkata.
Account No – 1012280398
IFS code - KKBK0006570
** Paytm, Google Pay, PhonePe – 8013571298
-
Location:
-
Start Date & Time:
25 Jan, 2026, 10:00 am
-
End Date & Time:
26 Jan, 2026, 07:00 pm
-
Website:
-
Share:
-
Recent Events
- 10
- May
SARODIYA RAKTODAAN UTSAV | Blood Donation 2026
- Sun at 10:00 am
- RAMA KRISHNA MISSION SEVA PRATISHTHAN, Hazra, Kalighat, Kolkata 700026
শারদীয়া চ্যারিটেবল ট্রাস্টের...
- 22
- Mar
Sarodiya Vidyaratna Scholarship Ceremony | Sarodiya Annual Program 2026
- Sun at 03:00 pm
- Swami Vivekananda Auditorium Moulali Yuva Kendra
#বিদ্যারত্ন "সাদর আমন্ত্রণ"...
- 08
- Mar
Sarodiya Women's Day Celebration 2026 - The Refuge
- Sun at 12:00 pm
- The Refuge - Bipin Behari Ganguly Street, Lebutala, Bowbazar, Kolkata 700014
আন্তর্জাতিক নারী দিবস উদযাপন ২০২৬......
- 02
- Mar
Sarodiya Phool Dol | 2026 | শারদীয়ার ফুল দোল
- Mon at 04:00 pm
- Lighthouse For The Blind, Rashbehari, Kolkata
#দৃষ্টিহীন_শিশুদের_সাথে...
