SARODIYAr BHAI PHOTA UTSAV 2017
Event Description
#শারদীয়ার_ভাইফোঁটা_উৎসব...
একটি পরিবারে ওরা অনেকগুলো করে ভাইবোন, তবুও কোনোদিনই সামাজিক ভাবে ওদের ভাইফোঁটা দেওয়া বা নেওয়া হয়নি । যখন মা বাবাকে ওরা আবদার করেছে এই ভাইফোঁটার তখন শুনতে হয়েছে একটাই কথা - "রাস্তার ফুটপাতে থেকে আবার ভাইফোঁটা কিসের রে! এ জন্মে তো আর হলো না দেখিস পরজন্মে যদি একটা ছাদওয়ালা ঘরে জন্মাতে পারিস তাহলে ওসব করিস" । পথচলতি মানুষের কাছ থেকে যেরকম কথাগুলো ওরা রোজ শোনে নিজের মা বাবার কাছ থেকে সেইরকম কথা শুনে বেশ অবাকই হলো ওরা, ইচ্ছেডানাগুলোকে আটকে রেখে দৌড়তে থাকল জীবনের দিকে । তবে বেশিদিন তাদের আটকে রাখা গেল না ।
পরজন্মে নয় এই জন্মেই তারা পারি দিল স্বপ্নের উড়ানে, সাবেকি এক জাঁকজমকপূর্ণ ভাইফোঁটা তারা পেল 'শারদীয়া'-র কাছ থেকে । চার বছর ধরে এমনটাই চলছে, এবছরও তার ব্যতিক্রম হবে না, আগামী ২২শে অক্টোবর, ২০১৭ (রবিবার) 'শারদীয়ার ভাইফোঁটা উৎসব'-এ মাতবে ওরা ।
শারদীয়া'র সাথে সামিল হবে রাসবিহারীর দেশপ্রাণ শাসমল পার্কের প্রায় ৫০ জন পথশিশু । আপনারও আমন্ত্রন রইল এই আনন্দযজ্ঞে সামিল হবার,
আসবেন কিন্তু…
স্থান - দেশপ্রাণ শাসমল পার্ক (রাসবিহারি থেকে চেতলা যাবার ডানদিকে গুরুদ্বারার পাশে) ।
তারিখ - ২২শে অক্টোবর, ২০১৭ (রবিবার)
সময় - বিকেল ৪টে থেকে সন্ধ্যে ৬টা
দীপাবলী ও ভাইফোঁটার অগ্রিম শুভেচ্ছা ও শুভকামনা সহ ... ... ...
ধন্যবাদান্তে,
শারদীয়া,
8013571298
9903345753
-
Location:
-
Start Date & Time:
22 Oct, 2017, 04:00 pm
-
End Date & Time:
22 Oct, 2017, 06:00 pm
-
Website:
-
Share:
-
Recent Events
- 10
- May
SARODIYA RAKTODAAN UTSAV | Blood Donation 2026
- Sun at 10:00 am
- RAMA KRISHNA MISSION SEVA PRATISHTHAN, Hazra, Kalighat, Kolkata 700026
শারদীয়া চ্যারিটেবল ট্রাস্টের...
- 22
- Mar
Sarodiya Vidyaratna Scholarship Ceremony | Sarodiya Annual Program 2026
- Sun at 03:00 pm
- Swami Vivekananda Auditorium Moulali Yuva Kendra
#বিদ্যারত্ন "সাদর আমন্ত্রণ"...
- 08
- Mar
Sarodiya Women's Day Celebration 2026 - The Refuge
- Sun at 12:00 pm
- The Refuge - Bipin Behari Ganguly Street, Lebutala, Bowbazar, Kolkata 700014
আন্তর্জাতিক নারী দিবস উদযাপন ২০২৬......
- 02
- Mar
Sarodiya Phool Dol | 2026 | শারদীয়ার ফুল দোল
- Mon at 04:00 pm
- Lighthouse For The Blind, Rashbehari, Kolkata
#দৃষ্টিহীন_শিশুদের_সাথে...
